ধূমপান ছাড়ার হাতেখড়ি - Way of Stopping Smoking
ধূমপান ছাড়ার হাতেখড়ি - Way of Stopping Smoking
👉 এরকম ক্ষেত্রে প্রথম যেটা হওয়ার আশঙ্কা থাকে, সেটা হলো, উইথড্রয়্যাল সিম্পটম। অর্থাৎ, নেশার অভ্যেস হঠাৎ করে ছেড়ে দেয়ার ফলে, শারীরিক কোনোরূপ অসুবিধা সৃষ্টি হতে পারে। সেটা বাস্তবিক হতে পারে বা মানসিক কারণে ও এরকম হতে পারে। তবে, এই withdrawal symptom দেখা গেলে, চিকিৎসকের পরামর্শ নেয়া উচিৎ এবং এই অসুবিধা কাটিয়ে উঠা যায়, সহজেই,
👉 দীর্ঘ দিন নেশার অভ্যাসের ফলে শরীরে সেটার কী প্রভাব পড়েছে বা ক্ষতি হয়েছে, সেটা দেখে নেয়ার জন্য একজন দক্ষ চিকিৎসকের সাথে আলোচনা করে, তাঁর পরামর্শ অনুসারে, পরীক্ষা, নিরীক্ষা করিয়ে নেয়া উচিৎ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে, দ্রুত চিকিৎসা করানো দরকার, যাতে সেই ক্ষতিকর প্রভাব কে দ্রুত নির্মূল করে দেয়া যায়,
👉 যে নেশাটি পরিত্যাগ করা হয়েছে, সে নেশায় অভ্যস্থ কোনো ব্যক্তির সংসর্গ বা সেজাতীয় নেশা দ্রব্য বিক্রী হয়, এমন জায়গা বর্জন করা উচিৎ।
👉 দশ বছর নয়, পঁচিশ বছর ধরে, চেন স্মোকার যিনি ছিলেন (আমার আত্মীয়), তিনিই হঠাৎ করে একদিন দুম করে, সিগারেট খাওয়া ছেড়ে দেন এবং আমাকে বলেন, তিনি একবার দেখে নিতে চান, এই ধূমপানের কারণে কী, কী, ক্ষতি হয়েছে।
সারমর্মঃ [Summary]
তাঁকে নিয়েই ছুটে যাই, চেন্নাই এপেলো হাসপাতালে, ওখানে মেডিসিন বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে এপয়েন্টমেন্ট করি।
সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে তেমন কিছুই পাওয়া যায় নি, শুধু দেখা গেছে তিনি যে শ্বাস গ্রহণ করেন, সেটার পরিমাণ, তাঁর বয়স অনুযায়ী কিছুটা কম। তবে, এটার জন্য, কোনো ঔষধ দেয়া হয় নি, বলা হয়েছিলো, ধূমপান ছেড়ে দেয়ার ফলে, ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
আজ হয়ে গেছে প্রায় দশ বছর, তিনি স্বাস্থ্যের দিক দিয়ে একদম সুস্থ আছেন।
ওখান থেকে আসার আগে, যখন সেই চিকিৎসকের সাথে আমরা শেষ বারের মতো দেখা করতে যাই, তিনি বলেছিলেন,
"we find that when one addict becomes capable of taking such decision, the negative effects, if has not caused any damage so far, generally starts to erase out more faster than the speed at which the ill effects were capturing body "
শেষ কথাঃ [The Ending]
অর্থাৎ, নেশার ফলে, নেশার নেতিবাচক প্রভাব, প্রাথমিক স্তরে (যদি চুড়ান্ত কোনো ক্ষতি না হয়ে থাকে) যে গতিতে দেহে দানা বাঁধতে শুরু করে, নেশা ছেড়ে দেয়ার ফলে, সে নেতিবাচক প্রভাব, আরো দ্রুত গতিতে অদৃশ্য হতে থাকে।
ধূমপান ছেড়ে দেয়ার জন্য আপনাকে প্রশংসা করি। কিনতু, আমার প্রশংসার চাইতেও বহুমূল্য আপনার শরীর, স্বাস্থ্য।সুতরাং, সুবিধে থাকলে, একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ নিয়ে নিলে, মনে হয় ভালো হবে।শরীর, স্বাস্থ্যের ব্যাপারে, কল্পিত নয়, বাস্তবিক তুষ্টির কোনো বিকল্পই নেই।
ভালো থাকুন, সুস্থ থাকুন, এজাতীয় নেশা থেকে নিজেকে দূরে রাখুন, এ ধরণের নেশায় আসক্ত ব্যক্তির সংশ্রব যথা সম্ভব, পরিত্যাগ করুন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন